মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় ফিরছেন তাহসান

পর্দায় ফিরছেন তাহসান

পর্দায় ফিরছেন তাহসান

অভিনয়টা ছেড়েই দিয়েছেন তাহসান খান। ঘোষণা দিয়েছেন, নতুন গানও আর করবেন না। সব মাধ্যম থেকে প্রিয় তারকাকে যেন হারাতেই বসেছিল তার ভক্তরা! কিন্তু সে ভক্তদের জন্য সুখবর, পর্দায় ফিরছেন তাহসান।

অবশ্য অভিনয়ে নয়, তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর উপস্থাপনা করবেন তিনি।

জানা গেছে, এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ- ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।

ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজন করে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে চূড়ান্ত প্রতিনিধি। প্রতিযোগিতাটির বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

নির্বাচিত শিল্পী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।