মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ কোটির বেশি দামের বাংলো কিনলেন জন আব্রাহাম

১০০ কোটির বেশি দামের বাংলো কিনলেন জন আব্রাহাম

১০০ কোটির বেশি দামের বাংলো কিনলেন জন আব্রাহাম


বাংলো কিনলেন জন আব্রাহাম। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১০০ কোটির টাকারও বেশি। চলতি বছরের ১৪ জুলাই সম্পত্তি নিবন্ধনের মাধ্যমে কেনাবেচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। 


সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, সেন্ট মার্টিন সড়কে অবস্থিত ফ্রিহোল্ড এই সম্পত্তির আয়তন ১ হাজার ১৭ দশমিক ৬০ বর্গমিটার। সেখানে একটি প্রধান বাংলোর পাশাপাশি একটি পৃথক ভবনও রয়েছে। সম্পত্তি নিবন্ধনের জন্য জন আব্রাহাম ৫ কোটি ৪ লাখ রুপি স্ট্যাম্প শুল্ক পরিশোধ করেছেন।


এটি জন আব্রাহামের প্রথম বড় বিনিয়োগ নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৭০ কোটি ৮৩ লাখ রুপি মূল্যের আরেকটি বাংলো কিনেছিলেন। সেই সময়ও তাকে কয়েক কোটি রুপি স্ট্যাম্প শুল্ক দিতে হয়েছিল। ফলে মুম্বাইয়ের বিলাসবহুল আবাসন খাতে তার বিনিয়োগ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।