মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগদানের পর পাকিস্তানে অভিনেত্রী নাজনীন নীহা

বাগদানের পর পাকিস্তানে অভিনেত্রী নাজনীন নীহা

বাগদানের পর পাকিস্তানে অভিনেত্রী নাজনীন নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের জোরালো হয়েছে প্রেম ও বাগদানের গুঞ্জন।


গত ২৯ জুন ফেসবুকে নিজের সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘এনগেজড’ দেন নিহা। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। শোনা যায়, দেশের বাইরে ভ্রমণে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার পরিচয়, পরে সেই সম্পর্ক গড়ায় বাগদান পর্যন্ত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।


এরই মধ্যে পাকিস্তান সফরের একাধিক মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন নিহা। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির পাশাপাশি তাকে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতেও দেখা গেছে।

হবু স্বামীকে এখনও আড়ালেই রেখেছেন অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশ হওয়া একটি যুগল ছবি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ছবিটি পরে সরিয়ে নেওয়া হলেও তা নিয়ে আলোচনা থামেনি