মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও শবনম বুবলী অভিনয় করবেন বলেও দাবি করেছেন তিনি।


তিন সুপারহিট তারকার সঙ্গে সিনেমাটিতে মিষ্টি জান্নাত নিজেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘আবার একটা বড় সিনেমা প্রযোজনা করবো। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।’মিষ্টি জান্নাত

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কারণে মিষ্টি জান্নাতের এই ঘোষণা নতুন করে কৌতূহল তৈরি করেছে।

তবে পোস্টে সিনেমার নাম, পরিচালক, গল্প কিংবা কবে থেকে শুটিং শুরু হবে - এসব বিষয়ে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এমনকি এটি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা, সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

উল্লেখ্য, শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী এই তিন তারকাকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে মিষ্টি জান্নাতের এমন পোস্ট স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


এখন দেখার বিষয়, মিষ্টি জান্নাতের এই ঘোষণা বাস্তবে রূপ নেয় কি না, নাকি এটি আপাতত শুধুই একটি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা।