মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষে'র শুভ জন্মদিন

আজ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষে'র শুভ জন্মদিন

আজ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষে'র শুভ জন্মদিন

গৌতম ঘোষ হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক ও চিত্রগ্রাহক। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। তবে এই ২৪ জুলাই জন্ম এই কিংবদন্তি পরিচালক তথা অভিনেতার ৷ তিনি গৌতম ঘোষ ৷ আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন গৌতম ঘোষ ১৯৫০ সালের ২৪শে জুলাই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা স্বান্তনা এবং পিতা হিমাংশু কুমার ঘোষ। তাঁর আদি নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলায়।

 

তার শিক্ষাজীবন শুরু হয় সেন্ট জন্‌স ডিওসেসান স্কুলে। তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এরপর পার্শ্ববর্তী ক্যাথিড্রাল মিশনারি বয়েজ স্কুলে স্থানান্তরিত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।


গৌতম ঘোষ। সময়ের আলোচিত পরিচালক। গৌতম ঘোষ তাঁর কর্মজীবন শুরু করেন প্রামাণ্যচিত্র দিয়ে। তার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বাংলাদেশের সংগেও যৌথ প্রযোজনায় তিনি দুটো চলচ্চিত্র নির্মাণ করেছেন। বিষয় ও উপস্থাপন নিয়ে রয়েছে বিতর্ক এবং চরিত্রায়ন নিয়েও রয়েছে প্রশ্ন থাকলেও নন্দিত। গৌতম ঘোষ চলচ্চিত্র পরিচালনা এবং চিত্রনাট্যের জন্য পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন নার্গিস দত্ত এবং ফিল্ম ফেয়ার পুরস্কার, বঙ্গবিভূষণ (২০১২) পুরস্কার।
পরিচালিত ছবির তালিকা
* মা ভূমি (১৯৭৯), তেলুগু ভাষায়
* দখল (১৯৮১)
* পাড় (১৯৮৪)
* অন্তর্জলী যাত্রা (১৯৮৭)
* পদ্মানদীর মাঝি (১৯৯২)
* পতঙ্গ (১৯৯৩)
* গুড়িয়া (১৯৯৭)
* দেখা (২০০১)[৪]
* আবার অরণ্যে ( ২০০৩)
* যাত্রা (২০০৬)
* কালবেলা (২০০৯)
* মনের মানুষ (২০১০)
* শঙ্খচিল (২০১৫)
অভিনীত চলচ্চিত্র
* বাইশে শ্রাবণ (২০১১)
* চতুষ্কোণ (২০১৪)
* একলা আকাশ (২০১২)


সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাইশে শ্রাবণ চলচ্চিত্রে গৌতম ঘোষ একজন হাংরি আন্দোলনকারী কবির চরিত্রে অভিনয় করেছেন। বস্তুত এই প্রথম বাংলা সিনেমায় পরীক্ষা-নিরীক্ষামূলক সাহিত্যকে স্থান দেয়া হল। 
পুরস্কার
•বঙ্গবিভূষণ (২০১২)
বিশিষ্ট চলচিত্র পরিচালক গৌতম ঘোষের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা!