রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি আয় করে ভারতীয় সিনেমা?

বিশ্বের কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি আয় করে ভারতীয় সিনেমা?

বিশ্বের কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি আয় করে ভারতীয় সিনেমা?

বিশ্বের নানা দেশে ভারতীয় চলচ্চিত্রের বড় একটি বাজার রয়েছে। ভারতের অধিকাংশ হিট সিনেমা বিদেশেও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকে। দেশটির শীর্ষ তারকাদের এমন কিছু দেশ বা অঞ্চল রয়েছে, যেখানে তাদের অভিনীত সিনেমা ব্যাপকভাবে মুক্তি পায় এবং কোটি কোটি ডলার আয় করে থাকে। ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তিনটি বিদেশি বাজার রয়েছে। এগুলো হলো—উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্য। তবে কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করে ভারতীয় সিনেমা? এই প্রশ্নের উত্তর নিয়ে এই প্রতিবেদন সাজানো হয়েছে—

 

আন্তর্জাতিক বক্স অফিসের পরিসংখ্যান বলছে, ভারতীয় সিনেমার সবচেয়ে লাভজনক বিদেশি বাজার হলো—উত্তর আমেরিকা। এই অঞ্চল থেকে সর্বোচ্চ আয় করা ১০টি ভারতীয় সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৮০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার (১,৭৩৮.২১ কোটি রুপি)। এই ১০টি সিনেমা হলো—‘ধুরন্ধর টু’, ‘বাহুবলী টু’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘পাঠান’, ‘ট্রিপল আর’, ‘পুষ্পা টু’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘দঙ্গল’ এবং ‘পদ্মাবত’।

অন্যদিকে, যুক্তরাজ্যে সর্বোচ্চ আয় করা ১০টি ভারতীয় সিনেমার মোট আয় ৩১.৬ মিলিয়ন পাউন্ড (৪০৮.৫৮ কোটি রুপি)। আয়কৃত এসব সিনেমার তালিকায় রয়েছে—‘ধুরন্ধর টু’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ধুরন্ধর’, ‘সাইয়ারা’, ‘মাই নেম ইজ খান’, ‘ধুম থ্রি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘দঙ্গল’ এবং ‘কাভি খুশি কাভি গম’।

 

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ আয় করা ১০টি ভারতীয় ব্লকবাস্টার সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৯৯.৭ মিলিয়ন মার্কিন ডলার (৯৬০ কোটি রুপি)। সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকায় রয়েছে—‘জওয়ান’, ‘পাঠান’, ‘বাহুবলী টু’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘দঙ্গল’, ‘দিলওয়ালে’, ‘সুলতান’, ‘কেজিএফ টু’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘লিও’।

প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষকদের মতে, উত্তর আমেরিকাই ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বিদেশি বাজার। এই অঞ্চলের মানুষের ভারতীয় সিনেমার প্রতি কেন এতটা আগ্রহ, তা-ও ব্যাখ্যা করেছেন তারা। চেন্নাইভিত্তিক চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা বলেন, “উত্তর আমেরিকাই সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে আমাদের সিনেমাগুলো ২০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় করার সম্ভাবনা থাকে (১৯০ কোটি রুপি)। একক বাজার হিসেবে উত্তর আমেরিকাই ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বিদেশি বাজার।”

 

প্রবীণ বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ উত্তর আমেরিকাকে এগিয়ে রেখেছেন। তার ভাষায়—“উত্তর আমেরিকা ও ইউএই—দুটোই আমাদের বিশাল বাজার। তবে সবকিছুই নির্ভর করে সিনেমার ওপর। কোনো কোনো সিনেমা একটি বাজারে বেশি ভালো করে, আবার অন্যটি অন্য বাজারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আমেরিকাই এগিয়ে।”

বিহারের রূপবাণী সিনেমা হলের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশেক চৌহানও বিষয়টি নিয়ে মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, “সম্ভবত, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় বাজার। কারণ এটি বিশ্বের সবচেয়ে বড়, বিস্তৃত এবং অন্তর্ভুক্তিমূলক বাজার। অনেক বিদেশি চলচ্চিত্র যুক্তরাজ্যে ভালো ব্যবসা করে। তবে আমাদের সিনেমার বাজার ভারতীয় প্রবাসীদের ওপর নির্ভরশীল। সেই দিক থেকেও আমেরিকায় বিশ্বের অন্যতম বৃহৎ ভারতীয় জনগোষ্ঠী রয়েছে। দেশটি বড় হওয়ায় প্রবাসী ভারতীয়রাও সারা দেশে ছড়িয়ে আছেন। ফলে দর্শকভিত্তিও শক্তিশালী।”