শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

হোসেনপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

হোসেনপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বিশেষ চাহিদাসম্পন্ন, চিকিৎসাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানসহ উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাতের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির হাসান ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৃতিকে একটি করে হিয়ারিং এইড প্রদান করা হয়।

এছাড়া ধনকুড়া হাজী এ. খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ব্যক্তিগত উদ্যোগে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মূলধারার শিক্ষায় অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। 


বদরুজ্জামান ভূঁইয়া (সোহাগ)
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি