ঢাকা জেলার অধীনস্থ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিশেষ অভিযানে পরিচালনা করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (৪ আগস্ট) গভীর রাতে পরিচালিত পৃথক দুটি সফল অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারি এবং অপরাধের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবারের প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১১টা ১৫ মিনিটের দিকে। আশুলিয়া থানাধীন ব্যস্ততম নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে থেকে কুখ্যাত তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন:মো. সাগর আহম্মেদ (২৫): পিতা: মৃত আব্দুল জলিল, সাং- মুগদা, ঢাকা; বর্তমান ঠিকানা- পল্লীবিদ্যুৎ, আশুলিয়া।মো. হারুন অর রশিদ (৩৫): পিতা: মৃত ইব্রাহিম মিয়া, সাং- কালিয়াকৈর, গাজীপুর; বর্তমান ঠিকানা- ধামরাই, ঢাকা। (তার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে)।মো. নাজমুল ইসলাম (২২): পিতা: মো. রফিকুল ইসলাম, সাং- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা- টেংগুরি, আশুলিয়া। একই রাতে ঠিক তার
কিছুক্ষণ পর, অর্থাৎ সাড়ে ১১টার দিকে সাভারের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমিনবাজার এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে ডিবির অপর একটি টিম। এ সময় অপরাধ সংঘটনের প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, একটি ভারী লোহার কাটার এবং একটি ধারালো সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন:মো. আতিক (৩৫): পিতা: মৃত আঃ মান্নান, সাং- বাবুগঞ্জ, বরিশাল। (তার বিরুদ্ধে পূর্বে দুটি অপরাধমূলক মামলা রয়েছে)।ইসহাক মোল্লা (৪৫): পিতা: মৃত হাসেম মোল্লা, সাং- সদর, ফরিদপুর। (তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে দুটি মামলা রয়েছে)।মো. শাহ আলী (৪২): পিতা: মৃত আব্দুল খালেক, সাং- সদর, মুন্সিগঞ্জ। (তার বিরুদ্ধে পূর্বে ডাকাতির প্রস্তুতির ১টি মামলা রয়েছে)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।
মোঃফাহিম চৌধুরী
আশুলিয়া প্রতিনিধি
