বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের র‍্যালি

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের র‍্যালি

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের র‍্যালি

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং গণহত্যার বিচার দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান, ইনশাআল্লাহ বাংলাদেশের বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাজাহানপুর উপজেলা স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। সঞ্চালনা করেন জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলাম তাকি। বক্তব্যে নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জোবায়ের আহাম্মেদ নাহিদ, ফিরোজ আহম্মেদ, হাবিবুর রহমান, বগুড়া জেলা দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি আতাউর রহমানসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের আগে একটি বিক্ষোভ র‍্যালি শাজাহানপুর উপজেলা স্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দাবিসংবলিত বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।