শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভা

মাগুরায় সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভা

মাগুরায় সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভা

মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমিতির ৬৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, বাওড়ে মাছ চাষের সম্ভাবনা এবং সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক পিকুল খান, মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ বলেন, সিরিজদিয়া বাওড়ে মাছ চাষের মাধ্যমে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। এ উদ্যোগের ফলে এ পেশার সঙ্গে সম্পৃক্ত অর্ধশতাধিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তিনি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সমবায়ভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
 

অনুষ্ঠান শেষে সিরিজদিয়া বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে বাওড়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: