শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮৩ বছরেও টানা ২৪ ঘণ্টা কাজ করছেন অমিতাভ

৮৩ বছরেও টানা ২৪ ঘণ্টা কাজ করছেন অমিতাভ

৮৩ বছরেও টানা ২৪ ঘণ্টা কাজ করছেন অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বয়স এখন ৮৩। এই বয়সে যখন অনেকেই কর্মজীবন থেকে অবসর নেন, তখনও তিনি সমানতালে ব্যস্ত অভিনয়, টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন শুটিং নিয়ে। সম্প্রতি টানা ২৪ ঘণ্টা কাজ করে আবারও নিজের কর্মনিষ্ঠার অনন্য নজির গড়েছেন এই কিংবদন্তি অভিনেতা।

নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি একটানা ২৪ ঘণ্টার একটি শুটিং শেষ করেছেন। আগের দিন সকাল ৭টায় শুরু হওয়া কাজ শেষ হয়েছে পরদিন সকাল ৭টায়। দীর্ঘ এই শিফট শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ না থাকলেও আবারও নতুন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ব্লগে অমিতাভ লিখেছেন, ‘অবশেষে সময়কে হাতে বাঁধতে পারলাম। আজ সকাল ৭টায় কাজ শেষ করলাম, যে কাজটি শুরু হয়েছিল গতকাল সকাল ৭টায়। কাজটি সময়মতো এবং সঠিকভাবে শেষ করা খুবই জরুরি ছিল। তাই সেটাই করেছি। তবে সবচেয়ে ভালো লাগছে, ভক্তদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগটাও ধরে রাখতে পারছি।’

তিনি আরও জানান, ৬ আগস্ট থেকেই জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের শুটিং শুরু হওয়ার কথা। মজার ছলে তিনি লিখেছেন, নির্ধারিত দিনে শুটিংয়ে না পৌঁছালে হয়তো তার পরিবর্তে অন্য কাউকে সঞ্চালক বানিয়ে দেওয়া হতে পারে। তাই ক্লান্তি কিংবা বিশ্রামের কথা না ভেবেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন