মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন পুলিশ সুপার

ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন পুলিশ সুপার

ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন পুলিশ সুপার

মো: শাহ আলম গাজীপুর।

 

গাজীপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ শরিফ উদ্দীন মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী অতিথির সাথে চাকরিকালীন অভিজ্ঞতা ও ভালো কাজের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের পারিবারিক জীবন ও চাকরি জীবনের সুস্বাস্থ্য ও সাফল্যতা কামনা করেন।

বিদায়ী পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলায় কর্মকালীন নানান অভিজ্ঞতা বর্ণনা করেন ও সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।