মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্ঞান-জীবন-সবুজ- প্রতিপাদ্যে বিপদের বন্ধুর ব্যতিক্রমী আয়োজন ফুলবাড়ীতে

জ্ঞান-জীবন-সবুজ- প্রতিপাদ্যে বিপদের বন্ধুর ব্যতিক্রমী আয়োজন ফুলবাড়ীতে

জ্ঞান-জীবন-সবুজ- প্রতিপাদ্যে বিপদের বন্ধুর ব্যতিক্রমী আয়োজন ফুলবাড়ীতে

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধি:

“জ্ঞান- জীবন-সবুজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু-এর উদ্যোগে বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম সহ বিপদের বন্ধু সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতি উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশের সুযোগ তৈরি হয়। পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বিপদের বন্ধু সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার বলেন, “আজকের আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, মানবিকতা, পরিবেশ সচেতনতা ও ভালো কাজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সাফল্য কারও একার নয়, এটি সংগঠনের প্রত্যেক স্বেচ্ছাসেবীর সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মানুষের কল্যাণে আরও বড় পরিসরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে বিপদের বন্ধু।

আয়োজন সফল করতে সহযোগিতা করা শিক্ষক, শিক্ষার্থী, অতিথি, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি।
নিজে গড়বো, অন্যকে গড়তে সহযোগিতা করবো- এই প্রত্যয়ে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।