সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

ঐক্য, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় এগিয়ে চলার প্রত্যয়ে—
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩❤️

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, সিনিয়র আহ্বায়ক ওলিউল্লাহ রাব্বানী তৌকিসহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।