সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রামের সম্পত্তি গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত, লন্ডনের পথে নায়ক ইলিয়াস কাঞ্চন

বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চন তার গ্রামের বাড়িতে গিয়ে মানবিক এক উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিজ গ্রামের বাড়ির সম্পত্তি গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এরপর তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের জন্য দোয়া চান।

লন্ডনে যাওয়ার আগে ঢাকায় তার সাবেক স্ত্রী ও প্রয়াত অভিনেত্রী দিতির কবরও জিয়ারত করেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি প্রয়াত দিতির জন্যও দোয়া করেন বলে জানা গেছে।

ইলিয়াস কাঞ্চনের এই মানবিক উদ্যোগ ও সরল জীবনযাপন অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। চলচ্চিত্রের পর্দায় দীর্ঘদিন দর্শকদের ভালোবাসা পাওয়া এই অভিনেতার জন্য এখন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা—

আল্লাহ তাআলা যেন নায়ক ইলিয়াস কাঞ্চনকে পূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তার সব ভালো কাজ কবুল করেন। আমিন।