রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়াবাসীর ভালোবাসায় বদলি আদেশ বাতিল: নিজ কর্মস্থলেই থাকছেন ডা. ফারজানা

পাকুন্দিয়াবাসীর ভালোবাসায় বদলি আদেশ বাতিল: নিজ কর্মস্থলেই থাকছেন ডা. ফারজানা

পাকুন্দিয়াবাসীর ভালোবাসায় বদলি আদেশ বাতিল: নিজ কর্মস্থলেই থাকছেন ডা. ফারজানা

পাকুন্দিয়াবাসীর ভালোবাসা ও প্রার্থনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারজানা আক্তার পুনমের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি পূর্বের পদেই পাকুন্দিয়াতেই তাঁর দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
​বদলির আদেশ বাতিল হওয়ার পর এক বার্তায় ডা. ফারজানা আক্তার পুনম বলেন, "আলহামদুলিল্লাহ, পাকুন্দিয়াবাসীর ভালোবাসা ও দোয়ায় আমার বদলির আদেশটি বাতিল করে পাকুন্দিয়াতেই পুনরায় বহাল করা হয়েছে। যারা এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, মহান আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।"
​তিনি আরও যুক্ত করেন, "আমি যেন আরও দায়িত্বশীলতার সাথে পাকুন্দিয়াবাসীর চিকিৎসাসেবা ও কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।"
​স্থানীয় চিকিৎসাসেবা প্রসারে তাঁর এই বহাল থাকার সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন পাকুন্দিয়ার সচেতন ও সাধারণ জনগণ।

  মো : রেজুয়ানুল হক।