মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া থেকে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রাজিন সালেহকে আহ্বায়ক ও খলিলুর রহমান মুজাহিদকে সদস্য সচিব করে একটি ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা আজ (২১ আগস্ট ২০২৬) শহীদ সিফাত উল্লাহর বাড়িতে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করেন এবং তাকে নিয়ে শহীদ সিফাত উল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। সিফাত উল্লাহ ছিলেন একজন বীর "জুলাই যোদ্ধা," এবং তাঁর কবরে শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।
দোয়া ও মোনাজাতে শহীদ সিফাত উল্লাহর আত্মার মাগফিরাত কামনা এবং নতুন কমিটির সাফল্য কামনা করা হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।