কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় মাইক্রোবাসের চাপায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ ঘটনার পর উত্তেজিত জনতা জড়িত মাইক্রোবাসটিতে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,
বাহাদুরদিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই পান ব্যবসায়ীকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসে।
তারা ঘাতক মাইক্রোবাসটি আটক করে ভাঙচুর চালায় এবং কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া।