শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার মিশনে নামা বাংলাদেশের যুবাদের বড় চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান। দুবাইয়ে গ্রুপ বি'র প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে। টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ফাইসাল শিনোজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে।


এদিন সাদ ইসলামের করা চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। খালিদ আহমদজাইয়ের (১৩ বলে ৪) বিদায়ের সময় আফগানদের সংগ্রহ ছিল ১৬ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ওসমান সাদাত ও ফাইসাল শিনোজাদা ৬৬ রান যোগ করেন। ৫০ বলে ৩৪ রান করা সাদাতকে বোল্ড করে জুটি ভাঙেন সাইমুন বশির।