মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের শিয়ালগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমগঞ্জ ইউনিয়নের পশ্চিমগাছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহিন আলমের ছেলে রুবেল (২৯)।

স্থানীয়রা জানান, সকালে শিয়ালগড় এলাকায় বিকট শব্দ শুনে স্থানীয়রা মহাসড়কের দিকে ছুটে যান। সেখানে তারা একটি মোটরসাইকেলসহ রাস্তার দুই পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের খবর দেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত ডাক্তার উভয়কে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, 'গুরুতর অবস্থায় দুজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের বগুড়ায় পাঠিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'