মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিবালয় উপজেলা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিবালয় উপজেলা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিবালয় উপজেলা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিপাদ্য বিষয় ছিল ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা বিএনপি র‌্যালী ও আলোচনা সভাসহ দিন ব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। এর মধ্যে সকালে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন, বেলা পোনে ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‌্যালীটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে বিএনপি কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বণাঢ্য এ র‌্যালীতে নের্তৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষকদল সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদল আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া শিবালয় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও যুবদল, সেচ্ছাসেবক, কৃষকদল, মহিলাদল ও ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ সংগঠণ আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন।