শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলায় কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলায় কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপকূলীয় অঞ্চলে প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে। এই কর্মসূচি উপকূলের পরিবেশ রক্ষা, মাটি ক্ষয় রোধ এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেখ মেহেদী হাসান জিকো 
মোংলা প্রতিনিধি