মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মানিকগঞ্জে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মশিউর রহমান।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশ নিয়ে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির প্রতি নিজেদের প্রতিভা তুলে ধরেন।