হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আলোচনা সভায় দলের প্রতিষ্ঠা, রাজনৈতিক পথচলা ও বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, জাকির হোসেন, জাকির খান ও নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আ. কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী ও যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন, সদস্য সচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, মাসুদ রানা ও লায়ন ইসলাম, কৃষক দলের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক নাসিম এবং তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।