শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় এমপি'র উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

ভালুকায় এমপি'র উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

ভালুকায় এমপি'র উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

 ময়মনসিংহের ভালুকায় অসহায় ও দুস্থ ৫৯জন নারী-পুরুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাঁদের হাতে ১০ হাজার টাকা করে সহায়তার চেক বিতরণ করা হয়।

স্থানীয় সাংসদ ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নের অসহায় ও দুস্থ ৫৯ জন নারী-পুরুষ মোট ৫ লাখ ৯০ হাজার টাকার সহায়তা চেক দেয়া হয়েছে ।

সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি'র পক্ষ থেকে চেক বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

এতে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব এবং এ ধরনের সহায়তা তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে মনে করেন নেতৃবৃন্দ ।


আশিকুর রহমান শ্রাবন