শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সিগঞ্জ মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে

মুন্সিগঞ্জ মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে

মুন্সিগঞ্জ মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

মাদ্রাসায় পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা। 
পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। 
গতকাল 
বুধবার  সকাল ৮টার দিকে সিরাজদিখানের খাস মহল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত ওই তিন কিশোরী। তারা হলো—নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব জাজিরা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোজা (১৪), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংসুপুরা এলাকার আলাসমিনের মেয়ে তানহা (১৪) এবং একই এলাকার হানিফ মিয়ার মেয়ে লামিয়া (১৪)।
জানা যায়, পড়াশোনা কম করায় মাদ্রাসার শিক্ষকদের মারধরের ভয়ে তিন কিশোরী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। 
পরে সিরাজদিখান বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর‌ গামী একটি অজ্ঞাতনামা গাড়িতে উঠে ফরিদপুর-
রাজবাড়ী সড়কের মোড়ে নামে। সেখান থেকে অটোরিকশা যোগে কানাইপুর এলাকায় গিয়ে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তিন কিশোরীকে আটক করে। পরে বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
বর্তমানে তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।