শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না করায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের কর্তৃপক্ষকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পৃথক তিনটি মামলায় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার অপরাধে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা এবং চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।