শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার


ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ভুক্তভোগীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে ধামরাইয়ের একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তি কিশোরীর সঙ্গে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়। এ সময় কিশোরীর মা ও ছোট বোনও বাসায় ছিলেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি কিশোরীর মাকে আটকে রেখে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘটনাটি ঘটান। পরে বিষয়টি জানতে পারেন কিশোরীর মা। জিজ্ঞাসাবাদে কিশোরী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মাকে জানায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি আগে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, “আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।