শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সাড়ম্বরে শুভ জন্মাষ্টমী উদযাপন শোভাযাত্রা, গীতা পাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মাগুরায় সাড়ম্বরে শুভ জন্মাষ্টমী উদযাপন শোভাযাত্রা, গীতা পাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মাগুরায় সাড়ম্বরে শুভ জন্মাষ্টমী উদযাপন শোভাযাত্রা, গীতা পাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


ভগবান শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মাগুরায় সাড়ম্বরে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাগুরা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি), মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান বক্তা হিসেবে থাকবেন মোঃ মনোয়ার হোসেন, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক, মাগুরা; মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা; আলী আহম্মেদ, প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা; এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, উপদেষ্টা, জন্মাষ্টমী উদযাপন কমিটি; বাবু মোহন লাল রায়, সাধারণ সম্পাদক, মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ী ও সিনিয়র সদস্য, জন্মাষ্টমী উদযাপন কমিটি; শ্রী মনোরঞ্জন সরকার, সদস্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি; চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকার, সভাপতি, মাগুরা জেলা মতুয়া মিশন এবং লিপিকা দত্ত, সভাপতি, শ্রীশ্রী ন্যাংটা বাবার আশ্রম, সাতদোহা, মাগুরা।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করবেন শ্রী চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ চঞ্চল গোঁসাই, মঠাধ্যক্ষ, শ্রীশ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম, নিজনান্দুয়ালী, মাগুরা; শ্রী ভবানন্দ দাস বাবাজী মহারাজ, মঠাধ্যক্ষ, রাধা বিনোদ সেবাশ্রম, কলকলিয়াপাড়া, বাটিকাডাঙ্গা, মাগুরা এবং অচ্যুত অদ্বৈত দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সাহাপাড়া, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, সভাপতি, মাগুরা জন্মাষ্টমী উদযাপন কমিটি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমিটির সদস্য সচিব সাধন কুমার ঘোষ (স্বাধীন) এবং সদস্য এ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস।
দিনব্যাপী নানা আয়োজন
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় মাগুরার নিজনান্দুয়ালীস্থ শ্রীশ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত হবে। একই স্থানে গীতা পাঠ ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে।
দুপুর ১টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রীশ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে শুরু হবে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
পরে দুপুর ২টা ৩০ মিনিটে সাতদোহা শ্রীশ্রী ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিকেল ৩টা ৩০ মিনিটে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত একই স্থানে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত ১২টা ১ মিনিটে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কৃষ্ণ পূজা।
এদিকে, জন্মাষ্টমী উদযাপনের পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টা ১ মিনিটে সাতদোহা শ্রীশ্রী ন্যাংটা বাবার আশ্রমে অনুষ্ঠিত হবে নন্দ উৎসব।
মাগুরা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব সাধন কুমার ঘোষ (স্বাধীন) বলেন, জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি অনুষ্ঠানগুলো সফল করতে সর্বস্তরের মানুষকে সানন্দে অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
কমিটির সভাপতি এ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসও জন্মাষ্টমীর সকল মাঙ্গলিক অনুষ্ঠানে ভক্ত, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।