শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ ২ ভাই গ্রেফতার

পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ ২ ভাই গ্রেফতার

ENTER TV


পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ ২ ভাই গ্রেফতার

মোঃ আরিফুল হক সাহিন
স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ):


​নওগাঁর পোরশায় পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ১৮.৬৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৭০০ টাকা।
​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮:৪৫ টায় পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার এর পাশে গ্রামের মোঃ আবু তালেবের বসতবাড়ির আঙিনায় অভিযান চালায় পুলিশ।
​পরবর্তীতে রাত ৯:১৫ টায় মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় আবু তালেবের দুই ছেলে— ১। মোঃ রমজান আলী (৩১) ও ২। মোঃ ফিরোজ কবির (২৯)। রাত ৯:৫০ টায় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামীদ্বয়ের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯+৩০ = সর্বমোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পোরশা থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।