শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬ উদযাপন: মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পুলিশ সুপারের

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬ উদযাপন: মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পুলিশ সুপারের

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬ উদযাপন: মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পুলিশ সুপারের

মোঃশাহিন ফকির, 
‎​পিরোজপুর জেলা প্রতিনিধি:

‎“পুলিশ জনতা, ঐক্য গড়ো - শান্তি সমাজ রক্ষা করো” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর শহরের নায়োরী কমিউনিটি সেন্টারে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‎​পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
‎​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
‎​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “বিগত ছয় মাসে আমরা পিরোজপুরে ৫টি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে মাদকের ব্যাপকতার তুলনায় তা সামান্য। আমরা মাদক কারবারিদের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
‎​জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্দেশ্যে তিনি আরও বলেন, “অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো মাদকসেবীকেও ছাড় দেওয়া হবে না; তাদের আসামি করে জেলখানা ভর্তি করা হবে। মাঠপর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এককভাবে সমাজ মাদকমুক্ত করা সম্ভব নয়। নিজ নিজ পরিবার ও সমাজকে সচেতন করতে হবে এবং পুলিশকে সঠিকভাবে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।”
‎​সভায় বক্তারা অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতা সম্পর্কের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।