শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন Enter tv চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমি মো. মাসুদ আলম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মো. মিজানুর রহমান উজ্জল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. হাফিজ তালুকদার (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক (দৈনিক হবিগঞ্জের জননী) এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), এস.আর. রুবেল মিয়া (দৈনিক দিনকাল) এবং মো. আসাদুজ্জামান খান (দৈনিক আমার সংবাদ)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—মো. মামুনুর রশিদ (আইটিভি), মো. ফজলুর রহমান রিয়াদ (হবিগঞ্জের আলো), মো. মনির সরকার (দৈনিক আলোকিত সকাল), মো. তানভীর আহমেদ তালুকদার (হবিগঞ্জের আলো), মো. হাবিবুর রহমান দিপু (আজকের বাংলাদেশ) ও এস.এম. আমির খান (দৈনিক খোলা চিঠি)।
নবগঠিত কমিটির সদস্যরা চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরতে কাজ করছেন।
সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: