বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মাগুরা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মাগুরা জেলা কারাগারে কয়েদির মৃত্যু


মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (সাজাপ্রাপ্ত কয়েদি) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার মৃত মুন্সি সব্দার হোসেনের ছেলে। তিনি একটি মাদক মামলায় এক বছর দুই মাসের সাজা ভোগ করছিলেন। ২০১৯ সালের ৩৫১/১৯ জিআর ১৯১৯ নম্বর মামলায় তাকে সাজা দেওয়া হয়। গত ৮ সেপ্টেম্বর তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
পরিবারের দাবি, কারাগারে যাওয়ার সময় নূর আলম সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবে কারাগারে যাওয়ার কয়েকদিন পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নূর আলমের মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
নিহতের ভাই মঞ্জুরুল আলম বলেন, “আমার ভাইকে সুস্থ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর কারাগারে নেওয়া হয়। এরপর হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর দেওয়া হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, “১৩ সেপ্টেম্বর আমার ভাই অসুস্থ হলেও এ বিষয়ে কারা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে হঠাৎ আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পারি।”
এ বিষয়ে মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, গত ১৩ সেপ্টেম্বর নূর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি জেল সুপারও মঙ্গলবার বিকেল ৫টার দিকে জানতে পারেন।
বর্তমানে নূর আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
পরিবারের পক্ষ থেকে নূর আলমের মৃত্যুর কারণ খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

 


মোঃ সাজ্জাদ হোসেন,

 মাগুরা জেলা প্রতিনিধি