বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাদুকাটা নদীতে বালু তোলায় ৬ মাসের জেল

জাদুকাটা নদীতে বালু তোলায় ৬ মাসের জেল

জাদুকাটা নদীতে বালু তোলায় ৬ মাসের জেল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
অভিযানকালে নদীতে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। তবে সোহালা এলাকায় নদীর তীরে স্টক করে রাখা বালু বাল্কহেডে লোড করার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাকে ১৮০ দিন বা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই অভিযানে অবৈধ কোনাজাল ব্যবহার করে জাদুকাটা নদীতে মাছ শিকারের অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ও মৎস্য শিকারসহ আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ