বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ধারাবাহিকে ডেবিউ কোয়েল মল্লিকের

এবার ধারাবাহিকে ডেবিউ কোয়েল মল্লিকের

এবার ধারাবাহিকে ডেবিউ কোয়েল মল্লিকের

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই বসন্ত কাটিয়ে ফেলেছেন কোয়েল মল্লিক। কেরিয়ারের গোড়া থেকেই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেজায় সচেতন তিনি। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মতো বাংলা কমার্শিয়াল সিনেমার সুবাদে যেমন দর্শকমহলের ‘ঘরের মেয়ে’ হিসেবে নজর কেড়েছেন, তেমনই ‘সাতপাকে বাঁধা’ থেকে ভায়া ‘চাঁদের বাড়ি’ হয়ে কালে কালে ‘মিতিন মাসি’ হয়ে উঠেছেন অভিনেত্রী। এবার বাংলা ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

বড়পর্দার তারকাদের টেলিপর্দায় কাজ করা নতুন নয়। রিয়ালিটি শোয়ের হাত ধরে সম্প্রতি সেই তালিকায় নতুন সংযোজন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। তবে কোয়েল অবশ্য রিয়ালিটি শোয়ে যোগ দিচ্ছেন না, বরং ছোটপর্দার এক ফিকশন শোয়ে দেখা যাবে ‘টলিউড ক্যুইন’কে। সূত্রের খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে এবার কোরিয়ান এক শোয়ের আদলে নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। আর সেই বাংলা সংস্করণেই দেখা যাবে কোয়েল মল্লিককে। এই প্রথম যদিও ছোটপর্দায় নায়িকার অবতরণ নয়। এর আগে স্টার জলসায় ‘কথা ও কাহিনী’ নামে এক টক শোয়ের সঞ্চালনা করেছেন কোয়েল। তবে সেদিক থেকে দেখতে হলে, অভিনেত্রী এই প্রথম ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন।দ্বিতীয়বার মাতৃত্বের পর রাজনৈতিক ইনিংসও শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তাতেও যতিচিহ্ন পড়ে। এমন আবহে দেব কিংবা জিতের সঙ্গে তাঁর জুটি বাঁধার কথা শোনা গেলেও দাপুটে প্রত্যাবর্তনের জন্য কোয়েল ছোটপর্দাকে বেছে নিয়েছেন বলেই শোনা যাচ্ছে।


ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, কোরিয়ান শোয়ের ওই বাংলা সংস্করণ সম্প্রচারিত হবে সোনি চ্যানেলে। যদিও সংশ্লিষ্ট শোয়ের নাম এখনও অধরা, তবে কোয়েল মল্লিকের মতো ‘দাপুটে কাস্ট’ হলে যে এই শো বেশ বড় পরিসরে টিভির পর্দায় আছড়ে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। মাতৃত্বের পর টেলিপর্দায় কোয়েলের কামব্যাক কেমন হতে চলেছে? নজর থাকবে সেদিকে।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা