কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম।
আজ শনিবার সকাল ১০টায় চরকাওনা বেলতলী এলাকা থেকে তাঁর নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে তিনি চরকাওনা নতুন বাজার, (মিরুপকান্দি) ও মুনিয়াকান্দা বাজারে সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জহুরের নামাজের বিরতি শেষে মুনিয়াকান্দা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের মাঝে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এই পথচলায় আমি আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।”
গণসংযোগটি পরবর্তীতে আমতলী হয়ে পুনরায় বেলতলীতে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে সফরসঙ্গী ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে শফিকুল ইসলাম বলেন, “আমাদের এখনও অনেক দূর পথ এগোতে হবে। আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন, তবে ইনশাআল্লাহ্ সাধারণ মানুষের চাহিদা ও অধিকার আদায়ের এই যাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।”
কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া
