শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ১০৯ পিকনিক যাত্রী নিয়ে নৌকাডুবি

নওগাঁয় ১০৯ পিকনিক যাত্রী নিয়ে নৌকাডুবি

নওগাঁয় ১০৯ পিকনিক যাত্রী নিয়ে নৌকাডুবি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকায় পূর্ণভবা নদীতে শিশুসহ ১০৯ জন পিকনিক যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে পাতা সুতি জালের বাঁশের কাঠামোর সাথে সজোরে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক সাহসিকতা ও উদ্ধারে এগিয়ে আসার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বর্তমানে সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বিভীষণ এলাকা থেকে শিশু ও নারীসহ একটি পিকনিকের দল আনন্দভ্রমণে বের হয়। সারাদিন ঘুরে আনন্দ শেষে ফেরার পথে পোরশার নিতপুর এলাকায় পূর্ণভবা নদীর একটি স্থানে নৌকাটি পৌঁছায়। এ সময় নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাতা সুতি জালের বাঁশ ও কাঠের কাঠামোর সঙ্গে নৌকার তলার জোরালো ধাক্কা লাগে।
​ধাক্কার চোটে নৌকার তলা ফেটে দ্রুত ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই নৌকাটি পানিতে তলিয়ে যায়। অতর্কিত এ দুর্ঘটনায় যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​দুর্ঘটনার দৃশ্য দেখে আশপাশের স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নিজস্ব ছোট ছোট নৌকা নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। দ্রুত ও দক্ষতার সাথে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকায় থাকা শিশুসহ ১০৯ জন যাত্রীর সবাইকে নদী থেকে নিরাপদে তুলে আনা সম্ভব হয়।
​স্থানীয়দের এমন দ্রুত পদক্ষেপের ফলে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন সব যাত্রী। ঘটনাটি নিয়ে এলাকায় স্বস্তি ফিরে এলেও ক্ষোভ জমেছে নদীপথে অবৈধ বাঁশের কাঠামো স্থাপন নিয়ে। স্থানীয়দের অভিযোগ, নদীতে অপরিকল্পিতভাবে সুতি জালের বাঁধ ও বাঁশ-কাঠের বিপজ্জনক কাঠামো গড়ে তোলার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের নিরাপত্তায় নদী থেকে এসব ঝুঁকিপূর্ণ সুতি জালের বাঁধ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।

 


​মোঃ আরিফুর হক সাহিন

 পোরশা (নওগাঁ) প্রতিনিধি