সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সৈয়দপুর মেট্রোর উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন হলে-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩৫০ জনের অধিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের (এফএ) অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কর্পোরেট ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হেড অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) এমদাদুল হক সাহিল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার শাহিন, আফরোজা ইয়াসমিন, রুবিনা শাকিল এবং সাবিনা ইয়াসমিন।
সৈয়দপুর মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর মেট্রোর অফিস ইনচার্জ ও নারী উদ্দোক্তা আহমেদ ইয়াসমিন ইলা এবং ইউনিট ম্যানেজার মোঃ সুলতান আহমেদ, মোছাঃ শিরীন আক্তার, নিলুফা ইয়াসমিন, ফারজানা পারভীন, খুশবু ইসলাম ও মালেকা বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোনালী লাইফে একটি কিস্তি প্রদানকারী মরহুম আহমেদ আলী ভোলার ছোটবোন নাহিদ নিঘাতের হাতে বীমা অংকের দাবির চেক তুলে দেওয়া হয়। এছাড়া, প্রতিষ্ঠানের সেলস কার্যক্রমে ভালো পারফর্ম করার জন্য সেরা পারফরমারদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে উৎসাহিত করা হয়।
মোঃ আমির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
