রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারিতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা ও সুনীল শেঠি

ভারিতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা ও সুনীল শেঠি

ভারিতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা ও সুনীল শেঠি

ভারতের কেন্দ্রীয় সরকার নতুন করে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) বা সেন্সর বোর্ড পুনর্গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বোর্ডের মেয়াদ তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা যেটি আগে হবে। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাসহ নতুন সেন্সর বোর্ডে মোট ১৮ জন সদস্য রাখা হয়েছে।

সেন্সর বোর্ডে আরও আছেন পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠি, মনোজ যোশী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী রিকি কেজ এবং থিয়েটার জগতের কয়েকজন ব্যক্তিত্ব।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বোর্ড পুনর্গঠনের বিষয়টি অপেক্ষমাণ ছিল। আগের বোর্ডের কয়েকজন সদস্য সক্রিয় ছিলেন না এবং কয়েকজনের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। সাধারণত প্রতি তিন বছর পরপর বোর্ড পুনর্গঠন করা হয়। সর্বশেষ ২০১৭ সালে ১২ সদস্য নিয়ে বোর্ড পুনর্গঠন করা হয়েছিল।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা