রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’, ‘সিকান্দার’ সিনেমার মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। 

এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন রাশমিকা মান্দানা। নেটিজেনদের একাংশের সমালোচনায় বিদ্ধ তিনি। তবে সেসব কথায় কান না দিয়ে নিজের কাজেই মন দিতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উচ্চারণ ও ভাষা নিয়ে সমালোচনার জবাবে এমন কথাই বলেন রাশমিকা মান্দানা। যদিও অপ্রয়োজনীয় কথাবার্তায় নজর না দিয়ে ভালো গল্প বলা এবং নিজের সেরা কাজটা করাই তার কাজ বলে জানান অভিনেত্রী। 

হিন্দিতে সংলাপ বললেই কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। রাশমিকা মান্দানা বলেন, অপ্রয়োজনীয় কথাবার্তায় আমি মন দিই না। অভিনেত্রী হিসাবে আমার কাজ হলো শুটিং করা এবং তারপর  ঘরে ফেরা
 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা