রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

পোরশায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

পোরশায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

ডে"ঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পোরশা উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির ব্যানারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থান পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে যুবদল কেন্দ্রীয়ভাবে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির আওতায় উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

মোঃ আরিফুল হক সাহিন 
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: