রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালি বন্ধ রাখবে ইরান

হরমুজ প্রণালি বন্ধ রাখবে ইরান

হরমুজ প্রণালি বন্ধ রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুন মাসে করা চুক্তির প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্ত মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার শর্তগুলো ‘স্পষ্টভাবে প্রতিপক্ষের কাছে জানিয়ে দিয়েছে’।তিনি বলেন, ‘প্রতারণা ও একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পথ যে বন্ধ, তা শত্রু ভালোভাবেই জানে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, ইরানি জনগণের বৈধ অধিকার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আগের মতো আলোচনায় ফেরার বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কোনো সুযোগ থাকবে না।’এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়।এর জবাবে ইরান ওই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে, সেসব দেশে হামলা চালায়। এরপর বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান।এরপর গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এতে সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে আবার জাহাজ চলাচলের ব্যবস্থা করার কথা ছিল।

তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধের জেরে পরে সেই চুক্তি ভেঙে যায়।