রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গারো পাহাড়ের পাদদেশে এবারের ‘ইত্যাদি’

গারো পাহাড়ের পাদদেশে এবারের ‘ইত্যাদি’

গারো পাহাড়ের পাদদেশে এবারের ‘ইত্যাদি’


জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে এবার ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে সবুজ বনানী ও লেকঘেরা উন্মুক্ত চত্বরে বসেছিল এবারের আয়োজনের মূল মঞ্চ।

ইত্যাদি’র ধারণকে ঘিরে জামালপুরে তৈরি হয় উৎসবের আমেজ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। শুধু বকশীগঞ্জ নয়, জামালপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নানা বয়সী হাজারো মানুষ ছুটে আসেন অনুষ্ঠানটি দেখতে।

সাধারণত রাতের আলোকসজ্জায় ‘ইত্যাদি’র মঞ্চ সাজানো হলেও এবার ভিন্নভাবে দিনের আলোতেই শুরু হয় ধারণ। মেঘালয় সীমান্তঘেঁষা লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুষ্ঠানের অংশ করে তুলতেই এমন আয়োজন।

নতুন পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। ‘ইত্যাদি’র মাধ্যমেই টেলিভিশনে তাঁদের প্রথম পরিচিতি ঘটে। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা