রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালি এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা।

পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

 

পিরোজপুর প্রতিনিধি: