সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন তিনি। এবার চুক্তি করলেন ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে। 

রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সেখানে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের উপকরণে তৈরি এসব পণ্যে আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এবার স্টেপের স্লাইড শুধু ছেলেদের জন্য নয়, মেয়েরাও ব্যবহার করতে পারবেন। ফলে নতুন পণ্যসম্ভারে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় পরিসর তৈরি হয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা