সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার

নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার

নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকায় টাস্কফোর্সের অভিযানে মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মূর্তি দুটির ওজন যথাক্রমে ২৮ কেজি ১৫০ গ্রাম ও ১২ কেজি ১৫০ গ্রাম।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বর্ষাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন ও পুলিশের এসআই মো. হারুনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।

অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি দুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কষ্টিপাথরের মূর্তি দুটি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক তথ্যমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মূর্তি দুটি সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা মূর্তির বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

 

নাজমুল হক

নওগাঁ প্রতিনিধি