সুপারস্টার তিনি, রাজনীতির ময়দানেও পরিচিত মুখ। তবে সব পরিচয়ের বাইরে দেবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার। ব্যস্ততার মাঝেও বাবা-মায়ের জন্য সময় বের করেন এই তারকা। এবার তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বিশ্বকর্মা পুজোয় মা-বাবাকে দিলেন দারুণ এক উপহার।
দীপক অধিকারী ওরফে দেবের জীবনে বাবা-মায়ের জায়গা যে বিশেষ, তা একাধিকবার প্রকাশ্যে এসেছে। তাদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ঘুরতে যাওয়া, সব ক্ষেত্রেই পরিবারের প্রতি দায়িত্বশীলতার ছাপ দেখা যায় এই অভিনেতার জীবনে।
এবার সেই দায়িত্বশীলতার আরও একটি নজির দেখা গেল বিশ্বকর্মা পুজোয়। বাবা-মায়ের জন্য বাড়িতে নতুন গাড়ি নিয়ে এলেন দেব। তাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে তিনি কিনেছেন মাহিন্দ্রার অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি ‘মাহিন্দ্রা এক্সইভি ৯ই’। চকচকে গাড়িটি পেয়ে তার মা-বাবাও খুব খুশি।
লাল রঙের নতুন গাড়িটির সামনে বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন দেব। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই ভক্তদের ভালোবাসায় ভাসছেন অভিনেতা
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা