এর আগে পুরুলিয়ার রহস্য উদঘাটন হয়েছিল সিরিজ আকারে। এবার সুদূর দক্ষিণে পাড়ি জমালেন রসিক গোয়েন্দা ‘একেনবাবু’। ফ্র্যাঞ্চাইজির নতুন গল্পের নাম ‘একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র’। তবে এবার আসছে বড় পর্দায়; প্রকাশ করা হয়েছে মুক্তির দিনক্ষণও।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে এর টিজার। আসন্ন দুর্গাপূজাতে সিনেমাটি মুক্তি দেবে হইচই। এর মাধ্যমে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।
বরাবরের মতোই চেনা হাসিমুখ, তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে একেনবাবুর চরিত্রে পর্দায় ফিরছেন দাপুটে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তার দুই নিত্যসঙ্গী বাপি ও প্রমথের ভূমিকায় যথাক্রমে দেখা যাবে সুহোত্র মুখার্জি এবং সোমক ঘোষকে। তবে এবারের কেরালা মিশনে যুক্ত হয়েছে সবচেয়ে বড় চমক; দেখা যাবে টলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রাইমা সেন ও ঋত্বিক চক্রবর্তীকে।

টিজারে দক্ষিণ ভারতের চোখধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান থেকে শুরু করে শান্ত সমুদ্র আর নারকেল বীথির মাঝে জমে ওঠা এক বিশাল রহস্যের ইঙ্গিত পাওয়া গেছে। টিজারে রীতিমতো কৌতূহল উস্কে দিয়ে উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’ এবং এর পাল্টা ‘অপারেশন আতিশ’-এর প্রসঙ্গ। বন্দুক হাতে ঋত্বিক চক্রবর্তীর আক্রমণাত্মক রূপ এবং শাড়িতে রাইমা সেনের রহস্যময় উপস্থিতি, সব মিলিয়ে হাস্যরস আর টানটান রোমাঞ্চে ভরপুর এই টিজারটি ইতোমধ্যেই একেন-ভক্তদের বেশ উদ্দীপনা তৈরি করেছে।
পূজা ও উৎসবের আবহেই বড় পর্দায় ঝড় তুলতে আসছে সিনেমাটি। জয়দীপ মুখার্জি পরিচালিত ‘একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র’ আগামী ১৫ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। আর তার ঠিক পরের দিন, অর্থাৎ ১৬ অক্টোবর থেকে সিনেমাটি ভারতের অন্যান্য প্রেক্ষাগৃহে একযোগে দর্শকদের জন্য প্রদর্শিত হবে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা