সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে নারীরা নিরাপদ নয় : তানজিন তিশা

বাংলাদেশে নারীরা নিরাপদ নয় : তানজিন তিশা

বাংলাদেশে নারীরা নিরাপদ নয় : তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিন তিশা সরাসরি বলেছেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিশা বলেন, সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। তার ভাষ্য, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমন অনেক ঝামেলায় সাধারণ মানুষকে পড়তে হয়, যা তারা প্রাপ্য নন। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না।

তানজিন তিশা আরও বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যে কোনো পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা