সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ভূমি সেবা নিয়ে গণশুনানি

নওগাঁয় ভূমি সেবা নিয়ে গণশুনানি

নওগাঁয় ভূমি সেবা নিয়ে গণশুনানি

নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রশ্ন নিয়ে আসা সেবাগ্রহীতাদের কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উমার-আলমপুর ইউনিয়ন ভূমি অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা ভূমি অফিস ও উমার-আলমপুর ইউনিয়ন ভূমি অফিস যৌথভাবে এ আয়োজন করে।
গণশুনানিতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
গণশুনানিতে গাংড়া গ্রামের ৫৫ বছর বয়সী হাদিউল ইসলাম বলেন, ‘এখানে এসে অনেক সুবিধা হয়েছে। ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি।’
দক্ষিণ ফার্সিপাড়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, ‘গণশুনানির মাধ্যমে সরাসরি বিষয়টি জানাতে পেরেছি। ভালো হয়েছে। সমস্যাটির সমাধানও হয়েছে।’
ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ বলেন, ‘ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাগ্রহীতাদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাচ্ছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

নাজমুল হক

 নওগাঁ প্রতিনিধি: